চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে কর্ণফুলী নদীতে আধুনিক সেতু নির্মাণের দাবিতে একত্রিত দক্ষিণ চট্টগ্রামের মানুষ

কালুরঘাটে নতুন সেতুর দাবিতে মানববন্ধন, কর্ণফুলী নদীতে দ্রুত নির্মাণে জোর দাবি

নিজস্ব প্রতিবেদক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ০৪:৩৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ২৩ এপ্রিল ২০২৬:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীর ওপর একটি আধুনিক সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ)-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহকারী পরিচালক রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কালুরঘাট সেতু শুধু একটি অবকাঠামো নয়; এটি দক্ষিণ চট্টগ্রামের লাখো মানুষের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পুরনো সেতু ব্যবহার করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বরকত উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুর নাহার, অর্থ সম্পাদক সুজন জয়, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মনির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া স্থানীয় সাংবাদিক, শিক্ষক, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, কর্ণফুলী নদীর ওপর একটি আধুনিক, টেকসই সেতু নির্মিত হলে বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এর ফলে অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ শুরু ও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে কর্ণফুলী নদীতে আধুনিক সেতু নির্মাণের দাবিতে একত্রিত দক্ষিণ চট্টগ্রামের মানুষ

কালুরঘাটে নতুন সেতুর দাবিতে মানববন্ধন, কর্ণফুলী নদীতে দ্রুত নির্মাণে জোর দাবি

আপডেট সময় : ০৪:৩৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬