চট্টগ্রাম ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ভোরে পুলিশের টহলে আটক, চাকুসহ উদ্ধার

কিশোরগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র—দুই সহযোগী পলাতক

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ | ২৩ এপ্রিল ২০২৬ :
কিশোরগঞ্জ শহরে ভোরবেলা দস্যুতার প্রস্তুতিকালে এক যুবককে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়। তবে তার সাথে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা তিন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে পুলিশের একটি টহল দল। এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আশরাফুল আলম (৩০) নামে একজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আশরাফুল আলমের পিতা মৃত সরোয়ার আলম এবং মাতা মোছাঃ আছমা খাতুন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল শিক্ষকপল্লী পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায়।

আটকের সময় তার কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়, যা দস্যুতার প্রস্তুতির অংশ হিসেবে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার সাথে থাকা আরও দুই সহযোগী অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা-এ মামলা নং-৩৬(৪)২৬ রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে এবং দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোরে পুলিশের টহলে আটক, চাকুসহ উদ্ধার

কিশোরগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে যুবক গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র—দুই সহযোগী পলাতক

আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬