চট্টগ্রাম ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে শুরু, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত

হরিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন, সচেতনতায় নানা কর্মসূচি শুরু

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর, মানিকগঞ্জ | ২৩ এপ্রিল ২০২৬ :
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সুশান্ত কুমার হালদার।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে হলরুমে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুরসালিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আয়ুব আলী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান, মেডিকেল অফিসার অসীম কুমার সরকার, আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান টিপু এবং হরিরামপুর থানার সদস্যবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই পুষ্টি কার্যক্রম চলবে। কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে পুষ্টিকর খাবার বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সফল ও স্বার্থকভাবে বাস্তবায়নের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে শুরু, চলবে ২৯ এপ্রিল পর্যন্ত

হরিরামপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন, সচেতনতায় নানা কর্মসূচি শুরু

আপডেট সময় : ১২:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬