চট্টগ্রাম ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জমি বিরোধের জেরে পরিবারের বিরুদ্ধে ভয়ভীতি, তদন্তের দাবি স্থানীয়দের

বোরহানউদ্দিনে ‘মৃত্যুবার্তা’ আতঙ্ক: রাতের আঁধারে কাফনের কাপড় রেখে হুমকি

ইমন রহমান , ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বোরহানউদ্দিন, ভোলা | ২২ এপ্রিল ২০২৬ :
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গভীর রাতে রহস্যজনকভাবে কাফনের কাপড়, আতর, সাবান ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে একটি পরিবার। ঘটনাটি উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিস্ত্রী বাড়ি এলাকায় ঘটেছে।

ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান, জমি ক্রয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জের ধরে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, তার বোন আনোয়ারা ও বোন জামাই সিরাজ জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেন। সে সময় তিনি প্রবাসে থাকায় আনুষ্ঠানিকভাবে দলিল সম্পন্ন না হলেও তাকে বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়।

পরবর্তীতে দেশে ফিরে আমিনুল ইসলাম পাশের আরও কিছু জমি ক্রয় করে নতুন করে বসতঘর নির্মাণ শুরু করলে বিরোধ দেখা দেয়। তার অভিযোগ, ভাগিনা আকতার, সুজন ও শুভ (পিতা: সিরাজ) নির্মাণ কাজে বাধা প্রদান করেন।

এরই মধ্যে এক সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি দেখতে পান, তার বাড়ির এক কোণায় কাফনের কাপড়, আতর, সাবান ও একটি চিরকুট রাখা হয়েছে। চিরকুটে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় আমিনুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত আকতার অভিযোগ অস্বীকার করে বলেন, “জমিটি আমাদের। মানবিক কারণে তাকে থাকতে দেওয়া হয়েছিল। এখন তিনি বিল্ডিং নির্মাণ করতে গেলে আমরা বাধা দিয়েছি। তবে কাফনের কাপড় কে রেখেছে, সে বিষয়ে আমরা কিছু জানি না।”

স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমি বিরোধের জেরে পরিবারের বিরুদ্ধে ভয়ভীতি, তদন্তের দাবি স্থানীয়দের

বোরহানউদ্দিনে ‘মৃত্যুবার্তা’ আতঙ্ক: রাতের আঁধারে কাফনের কাপড় রেখে হুমকি

আপডেট সময় : ১১:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬