চট্টগ্রাম ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রিয়াদে ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী আলমগীর

সৌদি আরব সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী নিহত

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। (১৮ এপ্রিল) সৌদি সময় অনুযায়ী ভোর ৬টার দিকে ডিউটিরত অবস্থায় রাস্তা পরিষ্কার করার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আলমগীর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা গ্রামের বাসিন্দা রমজান মিয়ার বড় ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে এবং পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় দেড় বছর আগে ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি আলিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন।

ঘটনার দিন কর্মস্থলে দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। কোম্পানির ফোরম্যানের মাধ্যমে পরিবারটি এই মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পারে।

নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া বলেন,

“ফোরম্যান আমাদের ফোন করে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”

এদিকে, স্বামীর মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন আলমগীরের স্ত্রী। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

নিহতের মা সন্তান হারিয়ে আহাজারি করছেন এবং সরকারের কাছে ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরানোর আকুল আবেদন জানিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী জানান, ঋণ করে বড় ছেলেকে প্রবাসে পাঠিয়েছিলেন পরিবারটি। এখন তার মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রিয়াদে ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী আলমগীর

সৌদি আরব সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী নিহত

আপডেট সময় : ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬