চট্টগ্রাম ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সহিংসতার বদলে জ্ঞান ও মানবিকতার আহ্বান

হত্যা করে ধর্ম অবমাননা বন্ধ করা যায় না: আল্লামা ইমাম হায়াত

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২০২ বার পড়া হয়েছে

এক প্রেস বিজ্ঞপ্তিতে বক্তব্য দিচ্ছেন আল্লামা ইমাম হায়াত।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, ১৬ এপ্রিল ২০২৬: ধর্ম অবমাননার অভিযোগে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.), পবিত্র কোরআন ও ইসলামের অবমাননার অভিযোগ তুলে যারা মানুষ হত্যা করে, তারা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে বিচ্যুত। এ ধরনের কর্মকাণ্ড ইসলামকে কলঙ্কিত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, কেউ যদি অজ্ঞতা বা ভুল বোঝাবুঝির কারণে ধর্ম সম্পর্কে অবমাননাকর কিছু বলে, তবে তাকে হত্যা নয়; বরং জ্ঞান, যুক্তি ও ভালোবাসার মাধ্যমে বোঝানোই ইসলামের শিক্ষা।

আল্লামা ইমাম হায়াত বলেন, “শাণে রেসালাতের নামে সহিংসতা ও হত্যাকাণ্ড ইসলামের আদর্শের পরিপন্থী। ধৈর্য, সহনশীলতা, মানবিকতা এবং জ্ঞানভিত্তিক আদর্শিক মোকাবিলাই সত্যিকার ইসলামী পথ।”

তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ধর্ম অবমাননার অভিযোগ ভুয়া বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে এবং এসবকে কেন্দ্র করে মব সহিংসতা ও হত্যার ঘটনা ঘটানো হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।

তিনি সকলকে এ ধরনের উসকানি ও বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “হত্যা করে ধর্ম অবমাননা বন্ধ করা যায় না: আল্লামা ইমাম হায়াত

  1. আল্লামা ইমাম হায়াত বলেন, “শাণে রেসালাতের নামে সহিংসতা ও হত্যাকাণ্ড ইসলামের আদর্শের পরিপন্থী। ধৈর্য, সহনশীলতা, মানবিকতা এবং জ্ঞানভিত্তিক আদর্শিক মোকাবিলাই সত্যিকার ইসলামী পথ।”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সহিংসতার বদলে জ্ঞান ও মানবিকতার আহ্বান

হত্যা করে ধর্ম অবমাননা বন্ধ করা যায় না: আল্লামা ইমাম হায়াত

আপডেট সময় : ১১:৪০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬