চট্টগ্রাম ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে অভিযান, ইঞ্জিন রুম থেকে উদ্ধার ১৫ কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে ফিশিং বোটে ৫ লাখ ইয়াবা উদ্ধার, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৯

হাসনাত ওয়াহিদ, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০২:৪০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

পতেঙ্গায় ফিশিং বোটে র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত ইয়াবার একটি অংশ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, বাংলাদেশ:
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় একটি ফিশিং বোটে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)। এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ে একটি চক্র চট্টগ্রামের দিকে আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ৯ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

পরবর্তীতে ফিশিং বোটটি তল্লাশি করে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোট বা ট্রলারের মাধ্যমে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে অভিযান, ইঞ্জিন রুম থেকে উদ্ধার ১৫ কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে ফিশিং বোটে ৫ লাখ ইয়াবা উদ্ধার, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৯

আপডেট সময় : ০২:৪০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬