চট্টগ্রাম ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় উদ্যোগ জোরদারের দাবি

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

ফজল উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান করছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ছাতক, সুনামগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬: “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখা।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন।

স্মারকলিপি প্রদান করেন বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া আহমদ, সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজল উদ্দিন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সাকির আমীন এবং সংগঠনের সদস্য পাপলু মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

এতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু তাদের এই গুরুত্বপূর্ণ অবদান এখনও যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১ থেকে ৭ মে ২০২৬ তারিখে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।

এছাড়া বলা হয়, দেশের অন্যান্য পেশাজীবীদের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও সাংবাদিকদের জন্য এখনো কোনো স্বীকৃত জাতীয় সপ্তাহ নির্ধারিত হয়নি। তাই “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ বলে মনে করেন তারা।

স্মারকলিপিতে প্রতি বছর ১-৭ মে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মফস্বল সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় উদ্যোগ জোরদারের দাবি

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আপডেট সময় : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬