চট্টগ্রাম ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

মাদক ব্যবসা প্রতিরোধে বাধা দেওয়ায় সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা, সিসিটিভিতে শনাক্ত মূলহোতা

সালথায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা, মূলহোতা নুরু বিশ্বাস গ্রেপ্তার

মোঃ ইলিয়াছ খান, সালথা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

সালথায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া নুরু বিশ্বাস

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সালথা, ফরিদপুর, বাংলাদেশ:
ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য সহিদুল ইসলাম সোহেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মূলহোতা মো. নুরু বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নুরু বিশ্বাস উপজেলার ভাওয়াল পশ্চিমপাড়া এলাকার আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সময়কার সিসিটিভি ফুটেজে নুরু বিশ্বাসকে হামলার নেতৃত্ব দিতে দেখা গেছে। ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার মূলহোতা নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা বাজারের জননী সুপার মার্কেটের দোতলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে সহিদুল ইসলাম সোহেলের ওপর অতর্কিত হামলা চালায় নুরু বিশ্বাস ও তার সহযোগীরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “অভিযান চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় সহিদুল ইসলাম সোহেলের বড় ভাই বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক ব্যবসা প্রতিরোধে বাধা দেওয়ায় সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা, সিসিটিভিতে শনাক্ত মূলহোতা

সালথায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা, মূলহোতা নুরু বিশ্বাস গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬