চট্টগ্রাম ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

শাসনগাছা রেলগেট এলাকায় অভিযান, লুকানো চেয়ারের নিচ থেকে ইয়াবা উদ্ধার

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, নগদ ৩.৩১ লাখ টাকা উদ্ধার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

কুমিল্লার শাসনগাছা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকা

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা নগরী, কুমিল্লা, বাংলাদেশ:
কুমিল্লা নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবা ও নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাতে নগরীর শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—জুবায়ের হোসেন জুয়েল (৩৩) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের হোসেন জুয়েল ও তার স্ত্রীকে আটক করা হয়।

অভিযান চলাকালে তাদের দেখানো মতে বসতঘরের একটি ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির জন্য মজুদ করে রাখতেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শাসনগাছা রেলগেট এলাকায় অভিযান, লুকানো চেয়ারের নিচ থেকে ইয়াবা উদ্ধার

কুমিল্লায় ১১৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, নগদ ৩.৩১ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় : ০২:২৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬