চট্টগ্রাম ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সোনারগাঁয়ের জামপুরে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, খেলাধুলায় উৎসাহ বাড়াতে স্থানীয়দের উদ্যোগ

জামপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন নির্ধারণ

মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

জামপুর ইউনিয়নে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়গুলোর ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের একাংশ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। জামপুর ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে বালক ও বালিকা মিলিয়ে মোট চারটি দল ফাইনাল খেলায় অংশ নেয়।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল, মুছারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পেরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টুর্নামেন্টের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালক বিভাগে বিজয়ী হয় মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সহকারী শিক্ষা অফিসার মীর মাসুম, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু মুসা ভূঁইয়া এবং ৫নং ওয়ার্ড সভাপতি শরিফুজ্জামান শাহীন।

এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের।

তবে নির্ধারিত অতিথিরা উপস্থিত থাকতে না পারায় তাঁদের পক্ষে পুরস্কার বিতরণ করেন জামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু এবং ছাত্রদল নেতা মাসুম।

খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনারগাঁয়ের জামপুরে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, খেলাধুলায় উৎসাহ বাড়াতে স্থানীয়দের উদ্যোগ

জামপুর ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন নির্ধারণ

আপডেট সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬