মোবাইল কোর্ট পরিচালনায় ৭৫টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ স্থাপনায় কঠোর অবস্থান
রূপগঞ্জে তিতাসের অভিযান: অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চুনা কারখানা গুড়িয়ে দেওয়া
- আপডেট সময় : ১১:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এই অভিযানে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে রূপগঞ্জ উপজেলার হাটাব এলাকায় একটি অবৈধ চুনা কারখানা এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি এশকাহনিয়া ও কাঞ্চন এলাকার আল-আকসা থ্রেড মিল সংলগ্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ৭৫টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ এবং তিতাস গ্যাসের রূপগঞ্জ জোনের ম্যানেজার জাহিদ হাসান।
অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানার আগুন নিয়ন্ত্রণে পানি স্প্রে করা হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।
তিতাস কর্তৃপক্ষ জানায়, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।






















