চট্টগ্রাম ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার

অবশেষে ধরা পড়লো বাঁশখালীর ‘রইশ্যা ডাকাত’, এলাকায় স্বস্তি

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ১১:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

বাঁশখালীতে পুলিশের অভিযানে গ্রেফতার আলোচিত রইশ্যা ডাকাত রশিদ আহমদ

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে আনুমানিক রাত ১২টার দিকে বাঁশখালী থানা পুলিশের একটি বিশেষ দল সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে পরিচালিত এই অভিযানে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) বিভাস কুমার শাহা। তার সঙ্গে ছিলেন এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ পুলিশের একটি চৌকস টিম। দীর্ঘ সময় নজরদারির পর অভিযানে নেমে তারা তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে পূর্ব কাহারঘোনা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। বিশেষ করে ইয়াবা-কেন্দ্রিক একটি চক্র পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে এবং তিনি কারাভোগও করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা আশা করছেন, তার গ্রেফতারের মাধ্যমে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার

অবশেষে ধরা পড়লো বাঁশখালীর ‘রইশ্যা ডাকাত’, এলাকায় স্বস্তি

আপডেট সময় : ১১:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬