চট্টগ্রাম ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

পটিয়ায় বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন, দুই দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন

পটিয়ায় বর্ষবরণ ও বর্ষবিদায় কমিটি গঠন, দক্ষিণ চট্টগ্রামের সাংস্কৃতিক উৎসব শুরু

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ১১:২৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় ১৪৩৩ বঙ্গাব্দের আগমন উপলক্ষে দুই দিনব্যাপী বর্ষবরণ ও বর্ষবিদায় মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে বাঙালির ঐতিহ্য এবং সাংস্কৃতিক চেতনাকে নতুন প্রজন্মে প্রেরণ করা হবে।

মেলার আয়োজন ও ব্যবস্থাপনার জন্য ৭ সদস্য বিশিষ্ট বর্ষবরণ ও বর্ষবিদায় কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তৌহিদ আলম, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, সমন্বয়ক মাষ্টার শ্যামল দে। এছাড়া সাংবাদিক আবদুল হাকিম রানা, সাংবাদিক আবদুর রাজ্জাক, দীপক শীল ও কাজী মোরশেদ কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

মেলা অনুষ্ঠিত হবে পটিয়া আর্দশ স্কুল মাঠে, যেখানে গ্রামবাংলার নিত্য প্রয়োজনীয় পণ্য, সাংস্কৃতিক মঞ্চ, ঐতিহ্যবাহী পারফর্ম্যান্স এবং আলোচনার মাধ্যমে গ্রাম বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার গুরুত্ব তুলে ধরা হবে। মেলার সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার জন্য ১০টি উপকমিটি গঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে অর্থ, প্রচার, সাংস্কৃতিক মঞ্চ, সাজসজ্জা, শৃঙ্খলা, র‍্যালি, আনন্দ শোভাযাত্রা, আপ্যায়ন, অভ্যর্থনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্টল ব্যবস্থাপনা।

৩রা এপ্রিল পটিয়া ক্লাব হলে অনুষ্ঠিত সভায় কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা মোঃ নাছির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক। এছাড়া মঈনুল আলম ছোটনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। এটি ভবিষ্যত প্রজন্মকে চেতনা দিতে সাহায্য করে। দক্ষিণ চট্টগ্রামের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে মেলাটিকে মনোমুগ্ধকর ও সুন্দরভাবে উপস্থাপন করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়ায় বর্ষবরণ ও বর্ষবিদায় উদযাপন, দুই দিনব্যাপী বৈশাখী মেলা আয়োজন

পটিয়ায় বর্ষবরণ ও বর্ষবিদায় কমিটি গঠন, দক্ষিণ চট্টগ্রামের সাংস্কৃতিক উৎসব শুরু

আপডেট সময় : ১১:২৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬