চট্টগ্রাম ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

নোয়াজিষপুর নতুনহাটে তিনদিনব্যাপী ধর্মীয় আয়োজনে হাজারো ভক্তের অংশগ্রহণ

রাউজানে রাধাগোবিন্দ জিউর মন্দিরে ১২ যুগ পূর্তি মহানামযজ্ঞ মহোৎসব, তিনদিনে ভক্তদের ঢল

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৬:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুর নতুনহাটে অবস্থিত সার্বজনীন শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দির ও মগধেশ্বরী মাতৃ মন্দিরে ১২ যুগ পূর্তি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই ধর্মীয় উৎসব ২, ৩ ও ৪ এপ্রিল (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিনদিনব্যাপী নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

উৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ, সাধু-গুরু-বৈষ্ণব ও গুণীজনদের সম্মাননা প্রদান এবং মাতৃ মরণোত্তর ও আজীবন সদস্যদের সংবর্ধনা।

১২ যুগ পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে “টিম ভৈরব ব্যান্ড”-এর পরিবেশনায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, স্বজন পুনর্মিলনী, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মহানামযজ্ঞের শুভারম্ভ, ঠাকুর ও মাতৃ পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও আয়োজিত হয় ফাল্গুনী মেলা।

শুভ অধিবাস কীর্তন ও পৌরহিত্য করেন হাটহাজারী শিকারপুর শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ ১০৮ শ্রীল স্বরূপ দাস বাবাজী মহারাজ।

৪ এপ্রিল শনিবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি প্রদান, নগর কীর্তন পরিক্রমা এবং ভক্ত বিদায় উৎসবের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপু দাশ, জয় দাশ, রাজীব সুশীল, বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, ৬নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরী এবং সমীর কান্তি নাথ।

এছাড়া উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অর্জুন কুমার নাথ, অর্থ সম্পাদক দীপু কান্তি নাথসহ উৎসব উদযাপন পরিষদের সভাপতি বাদল কান্তি নাথ, সহ-সভাপতি মদন কান্তি নাথ, সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ, সহ-সাধারণ সম্পাদক জয়ন্ত কান্তি নাথ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

তিনদিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে, যা এলাকায় এক আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নোয়াজিষপুর নতুনহাটে তিনদিনব্যাপী ধর্মীয় আয়োজনে হাজারো ভক্তের অংশগ্রহণ

রাউজানে রাধাগোবিন্দ জিউর মন্দিরে ১২ যুগ পূর্তি মহানামযজ্ঞ মহোৎসব, তিনদিনে ভক্তদের ঢল

আপডেট সময় : ০৬:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬