চট্টগ্রাম ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানড়া মাজার এলাকায় ভোরে ভয়াবহ দুর্ঘটনা, পলাতক গাড়ি শনাক্তে তদন্ত চলছে

ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে ফের প্রাণহানি: দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা

সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার কানড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চাঁদপুরের মতলব বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে একটি সিএনজি চালিত অটোরিকশা মহাসড়কের পাশে যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে কুমিল্লাগামী অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দিলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

ঘটনাস্থলেই মো. বারেক (৪২) ও মোস্তফা (৪০) নিহত হন। তারা উভয়েই পেশায় অটোরিকশা চালক ছিলেন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন চালকসহ আরও চারজন। আহতদের দ্রুত উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি পালিয়ে গেছে। সেটি শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কানড়া মাজার এলাকায় ভোরে ভয়াবহ দুর্ঘটনা, পলাতক গাড়ি শনাক্তে তদন্ত চলছে

ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে ফের প্রাণহানি: দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনা

আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬