নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
বৈদ্যুতিক শর্ট সার্কিটে সালথার পাটের গুদামে আগুন, পাশের ভুসিমাল দোকান পুড়ে ছাই
সালথায় অগ্নিকাণ্ডে ব্যবসায়ী হতাশ, প্রশাসনের সাহায্য কামনা
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর)
- আপডেট সময় : ১০:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে

সালথা সদর বাজারে গত ২৭ মার্চ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নজরুল ইসলাম নামে একজন ব্যবসায়ীর পাটের গুদানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পাশের ভুসিমাল ব্যবসায়ী মোঃ সাহেব আলী। তিনি জানিয়েছেন, তার দোকানে থাকা মসুরি, বিমান এবং কুঁড়া ভুসিসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সাহেব আলী দাবি করেছেন, এতে তার প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না হতো, তবে ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেত। বর্তমানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উপজেলা প্রশাসনের কাছে সহায়তা কামনা করেছেন।






















