সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান পেলেন জেলার শ্রেষ্ঠ ওসি সম্মাননা
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোঃবাবলুর রহমান খান
- আপডেট সময় : ০৮:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম) তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত দক্ষতা, সততা, সার্বিক কর্মতৎপরতা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখার কারণে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই অর্জনে জেলার বিভিন্ন শ্রেণীর মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মোঃ বাবলুর রহমান খান বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি জনগণের সেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত রাখব এবং পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।”














