চট্টগ্রাম ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

তুচ্ছ ঘটনায় উত্তেজনা, দেশীয় অস্ত্রে হামলার অভিযোগ—হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন বৃদ্ধ

পাঁচবিবিতে কলাগাছের পাতা নিয়ে বিরোধ: জেল পুলিশের হামলায় বৃদ্ধ গুরুতর আহত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (প্রতিনিধি) জয়পুরহাট।
  • আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক জেল পুলিশের বিরুদ্ধে। আহত মোঃ ফরিদ হোসেন (৬৭) বর্তমানে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি গত শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের উত্তর গণেশপুর গ্রামে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে ফরিদ হোসেন বাড়ির পাশে একটি কলা গাছ রোপণ করেন। ওই গাছের পাতা পাশের বাড়ির দেওয়ালে লাগাকে কেন্দ্র করে প্রতিবেশী শাহিন হোসেনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।

অভিযোগ রয়েছে, বাকবিতণ্ডার একপর্যায়ে জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত জেল পুলিশ শাহিন হোসেন ও তার ছেলে মোরছালিন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ফরিদ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শাহিন হোসেন পুলিশের চাকরির প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে চলেন এবং সাধারণ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে স্থানীয় আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন চৌধুরী আবু বলেন, তিনি লোকমুখে ঘটনাটি শুনেছেন, তবে এখনো কোনো পক্ষ তার কাছে অভিযোগ করেনি।

অভিযুক্ত শাহিন হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রী মর্জিনা বেগম দাবি করেন, ফরিদ হোসেন প্রথমে তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এরপর তার স্বামী ও ছেলে আত্মরক্ষার্থে মারধর করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঘটনার দিন শাহিন হোসেনের কর্মস্থলে থাকার কথা ছিল এবং তার কোনো ছুটি ছিল না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তুচ্ছ ঘটনায় উত্তেজনা, দেশীয় অস্ত্রে হামলার অভিযোগ—হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াই করছেন বৃদ্ধ

পাঁচবিবিতে কলাগাছের পাতা নিয়ে বিরোধ: জেল পুলিশের হামলায় বৃদ্ধ গুরুতর আহত

আপডেট সময় : ০৫:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬