চট্টগ্রাম ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

রাজশাহীর বরেন্দ্র কলেজে ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তীর জমকালো উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর ঐতিহ্যবাহী বরেন্দ্র কলেজে ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নগরীর ঘোড়ামারায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজরুল রসীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান লাবলু, অধ্যক্ষ ও সদস্য সচিব রণজিৎ কুমার সাহা, সহকারী অধ্যাপক আশরাফুল হক তোতা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উদ্বোধনের শুরুতেই স্কাউট দলের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে বরেন্দ্র জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

দিনব্যাপী রুবি জয়ন্তী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

রুবি জয়ন্তীর এই আয়োজন কলেজের ৪০ বছরের শিক্ষাযাত্রা, সাফল্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে। দিনব্যাপী এ অনুষ্ঠান যেন এক মহা মিলনমেলায় পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

রাজশাহীর বরেন্দ্র কলেজে ৪০ বছর পূর্তি উপলক্ষে রুবি জয়ন্তীর জমকালো উদ্বোধন

আপডেট সময় : ১০:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬