চট্টগ্রাম ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

২০ বছরের জমি বিরোধের জেরে ভাইকে গুলি, এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরে জমি বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা, সাবেক এমপি প্রার্থী গোলাম কবির আটক

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
  • আপডেট সময় : ১০:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডা. গোলাম কবিরের বিরুদ্ধে।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল মাস্টার বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মিন্টু অভিযুক্ত গোলাম কবিরের আপন ছোট ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ থেকে ২২ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে গোলাম কবির মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পেছনের রেলগেটে ডেকে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ অনুযায়ী, গোলাম কবির তার লাইসেন্সকৃত শটগান দিয়ে পরপর কয়েকটি গুলি ছোড়েন, এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তের গাড়িতেও ভাঙচুর চালায়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

২০ বছরের জমি বিরোধের জেরে ভাইকে গুলি, এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরে জমি বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যা, সাবেক এমপি প্রার্থী গোলাম কবির আটক

আপডেট সময় : ১০:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬