চট্টগ্রাম ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তায় সাপাহারে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন

সাপাহারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৯৫ উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আলম মানিক
  • আপডেট সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁঃ নওগাঁর সাপাহার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। সঞ্চালনায় ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।
এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আলেফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, জয়নাল আবেদীন, মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক বদিউজ্জামান স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম ও মোস্তাফিজুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আক্কাস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলার ৬টি ইউনিয়নের মোট ৩৯৫ জন উপকারভোগীর মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২০০টি শাড়ি, ৩০টি থ্রি-পিস, ১৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা নগদ সহায়তা এবং ১৫টি হাজী রুমাল বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত সহায়তা যথাযথ নিয়মে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তায় সাপাহারে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন

সাপাহারে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৯৫ উপকারভোগীর মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬