চট্টগ্রাম ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ

সিলেটে অসহায় পথচারীদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

কামাল খান
  • আপডেট সময় : ১০:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট |পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে অসহায় ও দরিদ্র পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। সংগঠনটির উদ্যোগে প্রায় ৩০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়।

গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার কদমতলী কলেজ রোড এলাকায় পথচারী ও অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হযরত মাওলানা জালাল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য কামরান উদ্দিন বাদল। তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় হবে।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান। তিনি বলেন, “ইসলাম মানবতার ধর্ম। মাহে রমজানে আমাদের ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা আরও বাড়ানো প্রয়োজন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির বারবার নির্বাচিত সদস্য মাসুম আহমদ, বিশিষ্ট সাংবাদিক নুরুদ্দিন রাসেল, সাংবাদিক আব্দুল আহাদ ও সাংবাদিক নিজাম উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় সদস্য এম এস এ ডালিম, বদরুল আলম, সিলেট জেলা সদস্য শিয়াব উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি সেলিম আহমদ, সাংবাদিক আদনান আহমদ চৌধুরী, যুবদল নেতা আবুল আহমদ, আনুর আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে উপস্থিত অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সামাজিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ

সিলেটে অসহায় পথচারীদের মাঝে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ

আপডেট সময় : ১০:০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬