চট্টগ্রাম ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

গ্রাম থেকে উঠে এসে আইন পেশায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাতকানিয়ার মেধাবী শিক্ষার্থী

চট্টগ্রামের সাতকানিয়ার সারজিন জাহানের সাফল্য: বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আইনজীবী তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক, সারাদেশ ৭১
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতকানিয়াঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর গ্রামের মেয়ে সারজিন জাহান বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছেন। তার এ অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে।

সারজিন জাহান মরহুম নুর জাহান বেগমের কন্যা এবং মো. আবু তাহেরের মেয়ে। তিনি ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিপাহি পাড়ার বাসিন্দা। ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী হিসেবে পরিচিত সারজিন তার শিক্ষাজীবনের শুরু করেন ছদাহা আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে।

তিনি ২০১৭ সালে করইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ২০২৪ সালে আইন বিভাগে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামে ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।

নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের অনুপ্রেরণায় তিনি আইন পেশায় নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে এমন সাফল্য অর্জন করায় সারজিন জাহান এখন আজিমপুর গ্রামের গর্বে পরিণত হয়েছেন।

স্থানীয়রা জানান, তার এই অর্জন গ্রামের শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আইন পেশায় আরও সাফল্য অর্জন করে সারজিন জাহান দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, তার এই সাফল্যে টিম এশিয়ান ইলেকট্রনিকস পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম থেকে উঠে এসে আইন পেশায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাতকানিয়ার মেধাবী শিক্ষার্থী

চট্টগ্রামের সাতকানিয়ার সারজিন জাহানের সাফল্য: বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় আইনজীবী তালিকাভুক্ত

আপডেট সময় : ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬