বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়লাভ করে ইতিহাস গড়ে।
ডা: শফিকুর রহমানের অভিনন্দন: বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে পরাজিত করে ইতিহাস গড়ল
- আপডেট সময় : ১০:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে উত্তেজনাপূর্ণ জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস রচনা করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান দেশবাসীর পক্ষ থেকে ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “১৫ মার্চ ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। ১১ রানের এই রুদ্ধশ্বাস জয় এবং সিরিজ নিশ্চিত করা জাতির জন্য গর্বের বিষয়।”
ডা: শফিকুর রহমান আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত করেছে এবং দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আশা করছি, জাতীয় দল ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”
বাংলাদেশ ক্রিকেট দল এই সিরিজ জয়ের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পরিচিতি আরও দৃঢ় হয়েছে।





















