চট্টগ্রাম ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নির্ধারিত সময় পার হলেও অফিসে থাকেন না অনেক কর্মকর্তা, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

বোরহানউদ্দিনে সরকারি দপ্তরে সময়ের তোয়াক্কা নেই: দেরিতে আসছেন কর্মকর্তা–কর্মচারীরা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

ইমন রহমান, ভোলা
  • আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীদের অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ ক্রমেই বাড়ছে। নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত না হওয়া এবং দাপ্তরিক কাজে গাফিলতির কারণে সাধারণ সেবা প্রত্যাশীরা চরম ভোগান্তিতে পড়ছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রার্থীদের অভিযোগ, এসব দপ্তরে অনিয়ম যেন এখন নিয়মে পরিণত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) জেলা পর্যায়ের সাংবাদিকদের একটি টিম বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে গিয়ে স্থানীয় সূত্র ও কয়েক দিনের অনুসন্ধানে জানতে পারে, উপজেলা প্রাঙ্গনে অবস্থিত একাধিক সরকারি দপ্তরে নির্ধারিত সময় পার হলেও সংশ্লিষ্ট অনেক কর্মকর্তাকে অফিসে পাওয়া যায় না।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রে বেলা বাড়ার পরও কর্মকর্তাদের দেখা মেলে না।
অনুসন্ধানে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা এলজিইডি কার্যালয়, পল্লী উন্নয়ন কর্মকর্তার দপ্তর, সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, তথ্য অফিস এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা প্রায়ই নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত হন না। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, প্রয়োজনীয় স্বাক্ষর বা দাপ্তরিক কাজের জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় কর্মকর্তারা দেরিতে অফিসে আসায় একদিনে কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। এতে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে বারবার অফিসে ঘুরতে হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি দপ্তরের কর্মকর্তা–কর্মচারীদের নিয়মিত দেরিতে অফিসে আসা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সরকারি সেবার মান নিয়েও প্রশ্ন উঠছে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং সরকারি নিয়ম মেনে কর্মকর্তা–কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মনের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নির্ধারিত সময় পার হলেও অফিসে থাকেন না অনেক কর্মকর্তা, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সেবাপ্রার্থীরা

বোরহানউদ্দিনে সরকারি দপ্তরে সময়ের তোয়াক্কা নেই: দেরিতে আসছেন কর্মকর্তা–কর্মচারীরা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬