চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

র‍্যাবের অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি আটক, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৪:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় র‍্যাব-১১ সিপিসি-২ এর পৃথক তিনটি অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, শুক্রবার (১৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাইফুর রহমান সৈকত (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি আমড়াতলী গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে।

এদিকে একই রাতে সদর দক্ষিণ মডেল থানার মাটিয়ারা পূর্ব এলাকায় আরেকটি অভিযান চালায় র‍্যাব। এসময় একটি সেতুর ওপর কয়েকজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে অবস্থান করছিল।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অন্যদিকে সদর দক্ষিণ মডেল থানার ফুলতলি এলাকায় উত্তরপাড়া জামে মসজিদের সামনে পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করা হয়।

শনিবার (১৪ মার্চ) সকালে র‍্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
র‍্যাব জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

র‍্যাবের অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি আটক, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬