চট্টগ্রাম ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রাসিকের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন মাহফুজুর রহমান রিটন, উন্নয়নে নতুন প্রত্যাশা নগরবাসীর

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজুর রহমান রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন

মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী
  • আপডেট সময় : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

শনিবার (১৪ মার্চ) এক যৌথ বিবৃতিতে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, মাহফুজুর রহমান রিটনের মতো একজন দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব নেতাকে প্রশাসক হিসেবে মনোনীত করা সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। তার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ও রেশম নগরী হিসেবে পরিচিত রাজশাহী আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব নগরীতে রূপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রেসক্লাব নেতারা আরও বলেন, নতুন প্রশাসক হিসেবে তিনি নগরবাসীর সেবা নিশ্চিত করতে এবং সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে নগরবাসী আশাবাদী।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্যরা মাহফুজুর রহমান রিটনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীরা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, তাকে নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। রাজশাহীর সার্বিক উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাসিকের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন মাহফুজুর রহমান রিটন, উন্নয়নে নতুন প্রত্যাশা নগরবাসীর

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজুর রহমান রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন

আপডেট সময় : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬