চট্টগ্রাম ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

নদীভাঙন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত

ঈদকে সামনে রেখে রাজশাহীতে ১ লাখ ২০ হাজার পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল

মোঃ গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলার অসহায় ও দুস্থ মানুষের জন্য বড় ধরনের খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় জেলার প্রায় ১ লাখ ২০ হাজার অতিদরিদ্র পরিবারকে চাল বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহীর ৯টি উপজেলার ৭২টি ইউনিয়ন এবং ১৪টি পৌরসভার নিম্নআয়ের মানুষ এই কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে উন্নত মানের চাল দেওয়া হচ্ছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, আসন্ন ঈদকে সামনে রেখে গ্রামীণ ও শহরাঞ্চলের নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ১ লাখ ২৭ হাজার মেট্রিক টন চাল বরাদ্দের মাধ্যমে প্রায় ১ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে এই সহায়তা বিতরণ করা হবে।
এর মধ্যে জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে প্রায় ৭০ হাজার পরিবার এবং ১৪টি পৌরসভায় প্রায় ৫০ হাজার পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় চাল পাবেন।
জেলার ১৪টি পৌরসভার মধ্যে রয়েছে গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়া, চারঘাট, বাঘা, দুর্গাপুর, কেশরহাট, ভবানীগঞ্জ, তাহেরপুর, মুন্ডমালা, কাকনহাট, নওহাটা ও কাটাখালি। এসব এলাকার নিম্নআয়ের মানুষ এই কর্মসূচির আওতায় আসছেন।
বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকা, ভূমিহীন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ বরাদ্দকৃত চাল উত্তোলন শুরু করেছে এবং অনেক জায়গায় ইতোমধ্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামী ১২ মার্চের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নদীভাঙন ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুত

ঈদকে সামনে রেখে রাজশাহীতে ১ লাখ ২০ হাজার পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল

আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬