চট্টগ্রাম ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা, প্রতিবাদে মানববন্ধনের ডাক

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত রেজাউল করিম

: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রেজাউল করিমের ওপর পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নগরীর বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে ক্লাবের সামনে দাঁড়িয়ে এক সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন রেজাউল করিম। এ সময় চিহ্নিত সন্ত্রাসী নূরে ইসলাম মিলনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। হঠাৎ এ হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে উপস্থিত সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রায় এক ঘণ্টা অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রাখা হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে।
স্থানীয়দের অভিযোগ, নূরে ইসলাম মিলন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগে হত্যাসহ বিভিন্ন সহিংস ঘটনায় তাকে গ্রেপ্তার করলেও জামিনে বের হয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এদিকে সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনায় রাজশাহীর সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার (৯ মার্চ) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনের ডাক দিয়েছে রাজশাহীর সাংবাদিক সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর সশস্ত্র হামলা, প্রতিবাদে মানববন্ধনের ডাক

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত রেজাউল করিম

আপডেট সময় : ১১:৩৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬