চট্টগ্রাম ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংরক্ষিত নারী আসনের আলোচনায় উঠে আসছে আলীকদমের শিরিনা আক্তারের নাম

পাহাড়ে জনপ্রিয়তার শীর্ষে আলীকদমের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার

মোঃ শফিকুল ইসলাম তুহিন
  • আপডেট সময় : ০৫:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শফিকুল ইসলাম তুহিন |
বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম উপজেলার চারবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার পাহাড়ের রাজনীতি ও সামাজিক অঙ্গনে একটি পরিচিত নাম। দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিন পার্বত্য জেলাতেই তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।

স্থানীয়দের মতে, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে শিরিনা আক্তারের সক্রিয় উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। আবাল-বৃদ্ধ-বনিতা অনেকেই তাকে একনামে চেনেন। দলের জন্য দীর্ঘদিন ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের কারণে তিনি পার্বত্য অঞ্চলে বিএনপির একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।
শিরিনা আক্তার ২০০৯ সাল থেকে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাজনৈতিক জীবনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। এসব আন্দোলনে হামলা, মামলা ও নির্যাতনের শিকারও হয়েছেন বহুবার।
তার পূর্বপুরুষদের বসতভিটা লক্ষীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে হলেও শিরিনা আক্তারের জন্ম বান্দরবান জেলার আলীকদম উপজেলায়। তার পিতা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। চাকরির সুবাদে পরিবারটি দীর্ঘদিন ধরেই বান্দরবানে বসবাস করছে। এছাড়া তার বড় জেঠা সুবেদার আবুল কালাম একজন বীর মুক্তিযোদ্ধা এবং আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন।
শিক্ষাজীবনে শিরিনা আক্তার আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি মাতামুহুরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মাধ্যমিক পাশের পর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার একমাত্র পুত্র ইবনে ওয়ালিদ হায়দার নুর (তন্ময়) চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যয়নরত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী বিএনপি জোট ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে দীর্ঘদিন রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের মূল্যায়নের বিষয়টি সামনে এসেছে। এ ক্ষেত্রে শিরিনা আক্তারের নামও আলোচনায় রয়েছে।

এ বিষয়ে শিরিনা আক্তার বলেন, আন্দোলন-সংগ্রামের সময় যারা রাজপথে সক্রিয় ছিলেন, দল এবার সংরক্ষিত নারী আসনে তাদের মূল্যায়ন করবে বলে তিনি আশা করেন। তিনি জানান, তার নামে আলীকদম থানায় একটি রাজনৈতিক মামলাও রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেন, তাহলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের সেবায় কাজ করতে চান।
তিনি আরও বলেন, দীর্ঘদিন দল ক্ষমতার বাইরে থাকায় অনেক নেতাকর্মী হতাশ হয়ে পড়েছিলেন। তবে এখন দল ক্ষমতায় আসায় দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংরক্ষিত নারী আসনের আলোচনায় উঠে আসছে আলীকদমের শিরিনা আক্তারের নাম

পাহাড়ে জনপ্রিয়তার শীর্ষে আলীকদমের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার

আপডেট সময় : ০৫:৫৭:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬