চট্টগ্রাম ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

গাছ কাটতে বাধা দিলে মারধর ও খুন-জখমের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ৫৪টি গাছ কেটে নেওয়ার অভিযোগ, থানায় জিডি

শেখ কামরুজ্জামান (রানা)
  • আপডেট সময় : ০৫:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ কামরুজ্জামান (রানা) |
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর বাগানের একাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গাছ কাটতে বাধা দিলে বিএনপি নেতার সহযোগীরা মারধর ও খুন-জখমের হুমকি দিয়ে তাদের ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আবুবক্কারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়রি নম্বর ২৬২।

থানায় করা অভিযোগ ও সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উনশিয়া গ্রামের হাজী মোহাম্মদ আলী তার সত্বদখলীয় জমিতে মেহগুনি ও চাম্বল গাছের বাগান গড়ে তুলেছিলেন। তার মৃত্যুর পর ছেলে মোঃ আবুবক্কার ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তির মালিক হন এবং পরে স্ত্রী রোজিনা বেগমের নামে হেবা দলিল করে দেন।

বর্তমানে আবুবক্কার ও তার স্ত্রী ঢাকায় ব্যবসায়িক কাজে অবস্থান করছেন। এই সুযোগে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলামিন ওরফে অক্সি (৫০), রিপন (৪৫), পলাশ শেখ (৪০) সহ কয়েকজন মিলে রোজিনা বেগমের বাগানের প্রায় ৫৪টি মেহগুনি ও চাম্বল গাছ কেটে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে আবুবক্কারের বোন হামিদা বেগম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তদের লোকজন তাকে মারধর এবং খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ফজলুর রহমান জানান, হাজী মোহাম্মদ আলী তার নিজস্ব জমিতে এসব গাছ লাগিয়েছিলেন। তার মৃত্যুর পর ছেলে আবুবক্কার সেগুলো দেখাশোনা করে আসছিলেন। কিন্তু তিনি ঢাকায় থাকায় সুযোগ নিয়ে বিএনপি নেতা আলামিন ও তার সহযোগীরা গাছগুলো কেটে নিয়ে গেছে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মোঃ আলামিন ওরফে অক্সি বলেন, ওই জায়গা নিয়ে তাদের সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে। একটি মামলায় তিনি ডিগ্রি পেয়েছেন দাবি করে বলেন, তার নিজের জায়গার গাছ তিনি বিক্রি করেছেন।
কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, অভিযোগ পেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গাছ কাটতে বাধা দিলে মারধর ও খুন-জখমের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর ৫৪টি গাছ কেটে নেওয়ার অভিযোগ, থানায় জিডি

আপডেট সময় : ০৫:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬