চট্টগ্রাম ১২:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

ভুক্তভোগী ব্যবসায়ী ও মৎস্যজীবী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন

চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা: ব্যবসায়ী ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকি

মাহিদুর ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুর ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা ইউনিয়নের সাতরসিয়া গ্রামে প্রায় ৬ শত বিঘা মৎস্য বিল দখলের চেষ্টা, চাঁদাবাজি, মাছ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলফাজ উদ্দীন, যিনি ৫ শত মৎস্যজীবী পরিবারের হয়ে অভিযোগ করেছেন, জানান, দীর্ঘদিন ধরে তিনি চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকফ স্টেটের কুমিরাদহ বিল লিজ নিয়ে যৌথভাবে মাছ চাষ করে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ, মোতুয়ালী, কাইয়ুম রেজা চৌধুরী, মর্তুজা রেজা আমের চৌধুরী এবং সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবিন মাহবুবের সহ ২০–৩০ জন ব্যক্তি বিভিন্ন সময় ভুক্তভোগীদের কাছে চাঁদা দাবি করছে। মোঃ আলফাজ উদ্দীন বলেন, “প্রয়োজনে সন্ত্রাসী বাহিনী দিয়ে খুন-জখম করেও বিল দখল করা হবে” – এমন হুমকি তিনি ব্যক্ত করেছেন।

অভিযোগ রয়েছে, অভিযুক্তরা দলবল নিয়ে বিলে প্রবেশ করে মাছ চুরি করছে এবং সম্প্রতি ককটেল ফাটানোর ঘটনায় মাছের খাদ্য পুড়ে গেছে এবং অবশিষ্ট সম্পদ লুটপাট হয়েছে। ভুক্তভোগীরা শিবগঞ্জ আমলী আদালতে বেশ কয়েকটি সিভিল মামলা দায়ের করেছেন এবং একটি মামলায় ইতিমধ্যে আদালত তাদের পক্ষে রায় দিয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ-মিমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় মৎস্যজীবীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভুক্তভোগী ব্যবসায়ী ও মৎস্যজীবী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন

চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা: ব্যবসায়ী ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকি

আপডেট সময় : ০৮:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬