চট্টগ্রাম ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

জীবন মিয়ার বিরুদ্ধে নিলাম অনিয়ম ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে মামলা, দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জ পাগলা মসজিদের গরু নিলামে এক বছরেরও বেশি সময় ধরে অর্থ পরিশোধ না, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তার

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দানের গরু নিলামে ক্রেতা হিসেবে অংশ নেওয়া বিএনপি নেতা মো. জীবন মিয়া এক বছর পার হলেও এখন পর্যন্ত অর্থ পরিশোধ করেননি। এছাড়াও নিলামের প্রক্রিয়ায় প্রভাব খাটানো এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।

জীবন মিয়া শহরের হারুয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক ও সাধারণ মানুষের কাছে তিনি কিশোরগঞ্জ পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য দাবি করলেও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক জানিয়েছেন, ৫ নং ওয়ার্ডে বর্তমানে কোনো কমিটি নেই। দলীয় পদভিত্তিক দাবি ব্যবহার করলে তা অসাংগঠনিক হিসেবে বিবেচিত হবে।

পাগলা মসজিদের প্রশাসন সূত্রে জানা গেছে, নিলামের নিয়ম অনুযায়ী ক্রেতাকে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে হয়। তবে জীবন মিয়া এখনও কোনো অর্থ পরিশোধ করেননি। মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, একাধিকবার টাকা আদায়ের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে নিলামের অনিয়ম তদন্ত করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর পাগলা মসজিদ প্রাঙ্গণে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুসহ চার সাংবাদিককে জীবন মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি হামলা চালায়।

আহত সাংবাদিকদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া কিশোরগঞ্জ সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানিয়েছেন, মামলার পর অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলাম কার্যক্রমে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তারা অনিয়ম তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জীবন মিয়ার বিরুদ্ধে নিলাম অনিয়ম ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে মামলা, দুইজন গ্রেপ্তার

কিশোরগঞ্জ পাগলা মসজিদের গরু নিলামে এক বছরেরও বেশি সময় ধরে অর্থ পরিশোধ না, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ও গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬