লামা রিপোর্টার্স ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন
লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ
- আপডেট সময় : ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম তুহিন |
বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলার লামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোঃ তৈয়ব আলী (দৈনিক মানবজমিন লামা প্রতিনিধি) এবং সাধারণ সম্পাদক পদে বেলাল আহমদ (দৈনিক সাঙ্গু লামা প্রতিনিধি) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লামা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদের বিপরীতে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে মোঃ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে বেলাল আহমদ বিজয়ী হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাক ও দৈনিক কর্ণফুলি প্রতিনিধি মুহাম্মদ কামালুদ্দিন। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন এম. বশিরুল আলম (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ) এবং লামা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু (দৈনিক বাংলা) ও সভাপতি, লামা সাংবাদিক ফোরাম।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ শামছুদ্দোহা (দৈনিক ইনকিলাব লামা প্রতিনিধি), সহ-সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক ডেসটিনি বান্দরবান জেলা প্রতিনিধি), সৈয়দ মোঃ আবুল কালাম আজাদ (স্টাফ রিপোর্টার, দৈনিক সংবাদ দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক যুগ-যুগান্তর লামা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক কে এইচ মহসিন (দৈনিক ইনফো বাংলা লামা প্রতিনিধি), নির্বাহী সদস্য মোঃ ইলিয়াছ আরমান (দৈনিক যুগান্তর বান্দরবান দক্ষিণ) এবং সদস্য আব্দুল হামিদ সজিব (দৈনিক আজকের কক্সবাজার লামা প্রতিনিধি)।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য প্রতিটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এদিকে নির্বাচন পরিদর্শন করেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম (বি.কম), লামা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেমসহ স্থানীয় সাংবাদিকরা।
নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তারা ক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন।














