চট্টগ্রাম ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভিযান, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান: ২টি মেশিন ও ১০০০ ফুট পাইপ ধ্বংস

এ.কে পলাশ
  • আপডেট সময় : ১১:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ |
কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০০০ ফুট সরবরাহ পাইপ এবং ২টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমান।

অভিযান সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জামতলী ও উত্তর চান্দলা এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে আবাদি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০০ ফুট সরবরাহ পাইপ এবং ২টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এবং কৃষকদের জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় কৃষক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অভিযোগের ভিত্তিতে প্রশাসনের অভিযান, অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান: ২টি মেশিন ও ১০০০ ফুট পাইপ ধ্বংস

আপডেট সময় : ১১:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬