চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আইনের কঠোর প্রয়োগেই কমতে পারে ধর্ষণের মতো জঘন্য অপরাধ

ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: নৈতিক অবক্ষয় ও বিচারহীনতায় বাড়ছে অপরাধ

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতাই প্রধান হাতিয়ার বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক মোহাম্মদ আলী। তিনি বলেন, নৈতিক অবক্ষয়, ধর্মীয় মূল্যবোধের ঘাটতি এবং আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান সমাজে ধর্ষণ এক মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। শিশু ও কিশোরী থেকে শুরু করে নারীরা প্রতিনিয়ত এ অপরাধের শিকার হচ্ছেন। গণমাধ্যম খুললেই চোখে পড়ে একের পর এক হৃদয়বিদারক ঘটনা। প্রতি মাসেই একাধিক ধর্ষণের অভিযোগ প্রকাশ পাচ্ছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ।
লেখক তার বক্তব্যে উল্লেখ করেন, প্রায় ১৪ শত বছর পূর্বে আরবের আইয়ামে জাহেলিয়াত যুগে নারীদের প্রতি অবিচার, কন্যা সন্তান হত্যা এবং দাসী প্রথা প্রচলিত ছিল। সেই অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর শিক্ষা ও নৈতিক আদর্শের মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যা ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ চর্চা কমে যাওয়ায় অপরাধপ্রবণতা বাড়ছে। পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুসরণ নয়, বরং নিজস্ব মূল্যবোধ ও নৈতিক শিক্ষাই সমাজকে সুস্থ পথে পরিচালিত করতে পারে।
বর্তমানে দেশে ধর্ষণের ঘটনার বিচার ও শাস্তি নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি থেকে রেহাই পাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফলে অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে।
মোহাম্মদ আলী বলেন, ধর্ষণ প্রতিরোধে শুধু কঠোর আইনই যথেষ্ট নয়; প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধি। মানববন্ধন, স্টিকার, ফেস্টুন, আলোচনা সভা ও সামাজিক প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।
তিনি মনে করেন, রাষ্ট্র, প্রশাসন, পরিবার ও সমাজ—সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। নৈতিক শিক্ষা ও সামাজিক প্রতিরোধ জোরদার করলেই ধর্ষণের মতো জঘন্য অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।
মোহাম্মদ আলী—লেখক ও জ্ঞানপিপাসু, মাস্টার্স (হাদীস) অধ্যয়নরত, অধীনস্থ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আইনের কঠোর প্রয়োগেই কমতে পারে ধর্ষণের মতো জঘন্য অপরাধ

ধর্ষণ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: নৈতিক অবক্ষয় ও বিচারহীনতায় বাড়ছে অপরাধ

আপডেট সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬