চট্টগ্রাম ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রেল স্টেশন বাজার এলাকায় হামলা, হাসপাতালে মৃত্যু

ফরিদপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইলিয়াছ খান |
সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুরঃ

ফরিদপুর, ৩ মার্চ ২০২৬:
ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।গতকাল সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানা দিন রেলওয়ে স্টেশন বাজারের বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা ঘটনাস্থলে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহত রাজু কোতোয়ালী থানা এলাকার কুঠিবাড়ি, রেল স্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুঠিবাড়ির বাসিন্দা। তার পিতার নাম বাবলু কসাই।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে শিল্পীর জামাই মোঃ নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ সময় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রেল স্টেশন বাজার এলাকায় হামলা, হাসপাতালে মৃত্যু

ফরিদপুরে পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬