চট্টগ্রাম ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

স্থানীয় জনগণের অর্থায়নে আমতলী ও মহেশখালী পাড়ায় ভাঙা সড়ক সংস্কার কার্যক্রম শুরু

লামায় ফাইতং অটোবাইক টমটম মালিক সমিতির উদ্যোগে রাস্তা সংস্কার, আমতলী–মহেশখালী পাড়ায় স্বস্তি

মোঃ শফিকুল ইসলাম তুহিন, বান্দরবান জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমতলী পাড়া ও মহেশখালী পাড়া এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আব্দুল জলিল কোম্পানি ও টি এস গাড়ি মালিকদের সহযোগিতায় ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে সড়কের দুই পাশে পানি জমে থাকা এবং বড় বড় গর্তের কারণে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা-নেওয়ায় ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে গ্রামবাসী ও সমিতির সদস্যরা নিজ উদ্যোগে তহবিল সংগ্রহ করেন। গঠিত একটি কমিটির তত্ত্বাবধানে রাস্তা সংস্কার কাজ বাস্তবায়ন হচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর্থিক সহায়তা দিয়েছেন।
উদ্যোক্তারা জানান, ফাইতং অটোবাইক টমটম মালিক সমবায় সমিতির উদ্যোগে রাস্তা সংস্কার সম্পন্ন হলে আমতলী পাড়া ও মহেশখালী পাড়ার মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির বলেন, “বর্ষায় রাস্তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বড় বড় গর্তের কারণে সাধারণ মানুষের চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। তাই মহেশখালী পাড়ার জনগণের সহযোগিতা এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল জলিল কোম্পানি ও টি এস মালিকদের সহায়তায় আমরা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
এলাকাবাসীর আশা, এই উদ্যোগ অন্য গ্রামগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে এবং ভবিষ্যতে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্থানীয় জনগণের অর্থায়নে আমতলী ও মহেশখালী পাড়ায় ভাঙা সড়ক সংস্কার কার্যক্রম শুরু

লামায় ফাইতং অটোবাইক টমটম মালিক সমিতির উদ্যোগে রাস্তা সংস্কার, আমতলী–মহেশখালী পাড়ায় স্বস্তি

আপডেট সময় : ০৫:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬