চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভিসা ও টিকিটের নামে অর্থ আদায়, বিমানবন্দরে গিয়ে ধরা পড়ে জালিয়াতি

রাজশাহীতে নিউজিল্যান্ডে চাকরির প্রলোভনে ৪২ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্তের বিরুদ্ধে জিডি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশে উচ্চ বেতনের চাকরির আশ্বাসে প্রতারণা, ভুয়া টিকিট দিয়ে উধাও চক্র
রাজশাহীতে নিউজিল্যান্ডে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা মোহনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, প্রণব কুমার সাহা ও আরিফ আলী আকন্দের মাধ্যমে তার পরিচয় হয় ভুট্টু মৃধা ও তার ছেলে হৃদয় মৃধার সঙ্গে। তারা নিউজিল্যান্ডে উচ্চ বেতনের চাকরি দেওয়ার আশ্বাস দেন।
মামুন জানান, ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট, বিমানের টিকিটসহ বিভিন্ন খরচের কথা বলে ২০২৫ সালের ১৫ জুন প্রত্যেকের কাছ থেকে ১৪ লাখ টাকা করে মোট ৪২ লাখ টাকা নেওয়া হয়। পরবর্তীতে ৮ জুলাই ২০২৫ তারিখে নিউজিল্যান্ডগামী ফ্লাইটের তারিখ নির্ধারণ করা হয় এবং সেদিন সকালে তাদের হাতে বিমানের টিকিট তুলে দেওয়া হয়।
তবে বিকেলে নির্ধারিত সময়ে বিমানবন্দরে গিয়ে চেক-ইন কাউন্টারে কর্তৃপক্ষ টিকিটে সমস্যা রয়েছে এবং তা অবৈধ বলে জানায়। যাচাই-বাছাই শেষে তারা নিশ্চিত হন, টিকিটটি জাল ছিল।
ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে কয়েকবার যোগাযোগ হলেও টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় গত ২১ অক্টোবর মোহনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগীরা বলেন, কষ্টার্জিত অর্থ হারিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার এবং আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত ভুট্টু মৃধা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, নেওয়া টাকার চেয়ে বেশি অঙ্কের স্ট্যাম্প করা হয়েছে। বিশেষ কারণে তাদের পাঠানো সম্ভব হয়নি দাবি করে তিনি জানান, তিনি নতুন নন এবং তার মাধ্যমে অনেকেই বিদেশে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভিসা ও টিকিটের নামে অর্থ আদায়, বিমানবন্দরে গিয়ে ধরা পড়ে জালিয়াতি

রাজশাহীতে নিউজিল্যান্ডে চাকরির প্রলোভনে ৪২ লাখ টাকা আত্মসাৎ, অভিযুক্তের বিরুদ্ধে জিডি

আপডেট সময় : ১০:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬