চট্টগ্রাম ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে ৪ জনের সাধারণ গ্রেডে সাফল্য

পাঁচবিবির উচনা দাখিল মাদ্রাসার ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ, ২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য

বাবুল
  • আপডেট সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে উত্তীর্ণ চার শিক্ষার্থী
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী উচনা দাখিল মাদ্রাসা নতুন সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। মাদ্রাসার ৫ম শ্রেণি থেকে অংশগ্রহণকারী ৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— উচনা গ্রামের সোহাগ মন্ডলের মেয়ে মোছাঃ তাসনিম আকতার, একই গ্রামের জাহিদ হাসানের মেয়ে তাহসিন আকতার, হাফিজুল ইসলামের মেয়ে সোহরায়রা খাতুন এবং সফিকুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত মিম।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় উচনা দাখিল মাদ্রাসা থেকে মোট ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে এনেছে।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
মাদ্রাসার সুপার আব্দুল মালিক বলেন, “আমাদের মাদ্রাসা থেকে ১০ জন শিক্ষার্থী এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আরও ভালো ফলাফল উপহার দিতে আমরা সচেষ্ট থাকবো।”
স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এই সাফল্য পাঁচবিবি উপজেলার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

এবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর মধ্যে ৪ জনের সাধারণ গ্রেডে সাফল্য

পাঁচবিবির উচনা দাখিল মাদ্রাসার ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ, ২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য

আপডেট সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬