চট্টগ্রাম ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রমজানকে সামনে রেখে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অভিযান

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

এ.কে পলাশ
  • আপডেট সময় : ০৪:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এরই অংশ হিসেবে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কাশফুল ফুড প্রডাক্ট’-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিবির বাজার এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া শিশুখাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ শিল্প রং ব্যবহার করা হচ্ছিল বলে প্রমাণ পাওয়া যায়।

অভিযানে আরও জানা যায়, কারখানায় উৎপাদিত সফট ড্রিংক পাউডারে (ট্যাংক) অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত এসপারটাম ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একইসঙ্গে কোনো বৈধ হালাল সনদ না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে ‘হালাল’ লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল।
উল্লেখিত অপরাধসমূহের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছার মিয়া। উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া, ক্যাব কুমিল্লার প্রতিনিধি মোঃ কাজী মাসুদ আলম। অভিযানে সহযোগিতা করে র‌্যাব সিপিসি কুমিল্লার একটি চৌকস দল।

ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা ও রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান মাসব্যাপী অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রমজানকে সামনে রেখে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অভিযান

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:২০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬