চট্টগ্রাম ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির ঘোষণা উপজেলা প্রশাসনের

বাঁশখালীতে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং: মেয়াদোত্তীর্ণ দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মোনতাহেরুল হক আমিন |
বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলার চাম্বল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৩ কেজি দই তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। একইসঙ্গে চাম্বল কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করায় বিভিন্ন দোকানির বিরুদ্ধে ৬টি মামলায় মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাজার মনিটরিং চলাকালে স্থানীয় বড় মুদির দোকানগুলোতে কৃত্রিমভাবে পণ্য মজুত করে বাজারে সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করা হয়। অধিকাংশ মুদি দোকানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারিত গণবিজ্ঞপ্তি অনুসরণ করে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ করায় বাজার কর্তৃপক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়া তরমুজের বাজার পরিদর্শনকালে অধিক দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাঁশখালী উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জনস্বার্থে নিয়মিত বাজার তদারকির ঘোষণা উপজেলা প্রশাসনের

বাঁশখালীতে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং: মেয়াদোত্তীর্ণ দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬