চট্টগ্রাম ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অতিরিক্ত ২০ লাখ টাকা ও জমি দাবির অভিযোগ; স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, শশুরকে কুপিয়ে গুরুতর আহত; থানায় মামলা

এম এন জাকারিয়া খাঁন
  • আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

এম এন জাকারিয়া খাঁন |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও তার পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের বাসিন্দা মোঃ আজাহার আলীর মেয়ে মোছাঃ আয়শা সিদ্দিকা সোমার সঙ্গে প্রায় দুই বছর আগে একই এলাকার মোঃ আব্দুল বারিক তশিলদারের ছেলে মোঃ শাহাদত হোসেন সোহাগের ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়।

বিবাহের সময় ৩ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করা হয় এবং কনের পরিবার থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও বিভিন্ন আসবাবপত্র প্রদান করা হয়।

অভিযোগে বলা হয়েছে, বিবাহের পাঁচ থেকে ছয় মাস পর স্বামীর চাকরির জন্য ১০ লাখ টাকা দাবি করা হয় এবং তা পরিশোধও করা হয়। পরবর্তীতে আরও ১০ লাখ টাকা ও পিতার বাড়ির জমি যৌতুক হিসেবে দাবি করা হয়। দাবিকৃত অর্থ ও জমি দিতে অস্বীকৃতি জানালে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৪টার দিকে স্বামী সোহাগ বাঁশের লাঠি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন এবং তলপেটে লাথি মারেন। এছাড়া গলা চেপে ধরা, নাক-মুখ ও মাথায় কিল-ঘুষি মারার অভিযোগও রয়েছে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে ভুক্তভোগী মোবাইল ফোনে তার পিতা মোঃ আজাহার আলীকে বিষয়টি জানান। তিনি ছোট মেয়ে ছামিহা খাতুন (৮)-কে নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযোগ অনুযায়ী সোহাগ হাতে থাকা ধারালো দা দিয়ে আজাহার আলীর মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন। এ সময় ছোট বোন ছামিহা খাতুন বাবাকে উদ্ধার করতে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয় এবং তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মোঃ শাহাদত হোসেন সোহাগ, মোছাঃ ছাহেরা বেগম ও মোঃ আব্দুল বারিক তশিলদারের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, ভুক্তভোগী পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অতিরিক্ত ২০ লাখ টাকা ও জমি দাবির অভিযোগ; স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন, শশুরকে কুপিয়ে গুরুতর আহত; থানায় মামলা

আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬