চট্টগ্রাম ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

নিখোঁজের দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার; এজাহারভুক্ত সাতজনের মধ্যে ছয়জন আটক

কটিয়াদীর মেধাবী শিক্ষার্থী শাওন হত্যা: ব্রহ্মপুত্রে মরদেহ উদ্ধার, ৬ কিশোর গ্রেফতার

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৯:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেধাবী শিক্ষার্থী নুরুল্লাহ শাওন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এজাহারভুক্ত সাতজনের মধ্যে ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজের দুই দিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ৫টার দিকে আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওন (২৬) তার রুমমেট মঞ্জুরুল আহসান রিয়াদ (২৩)-কে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র নদীর ওপারে ঘুরতে যান। এ সময় তারা স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্যের কবলে পড়েন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি বেগতিক দেখে রিয়াদ পালিয়ে আসতে সক্ষম হলেও শাওন নিখোঁজ হন।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস নদী ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। ২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ব্রহ্মপুত্র নদ থেকে শাওনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা নাহিদা আক্তার ওরফে সাহিদা বেগম ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৮, তারিখ ১৯/০২/২০২৬ খ্রি., দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩৬৪/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সুপার, ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে দ্রুত আসামি গ্রেফতার ও রহস্য উদ্ঘাটনের নির্দেশনা দেন। এর প্রেক্ষিতে ডিবি ও কোতোয়ালী মডেল থানার একাধিক টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে।
২১ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে নেত্রকোনা জেলার সদর থানাধীন সাতপাই এলাকা থেকে দেবরাজ বিন (১৪) গ্রেফতার হন। একই দিন বিকেল ৫টা ১৫ মিনিটে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন ভারতী এলাকা থেকে হৃদয় বিন (১৫)-কে আটক করা হয়।
এছাড়া পৃথক অভিযানে রাজ বিন (১৩), বিশাল বিন (১৫) ও বিপুল বিন (১৬)-কে কোতোয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. বিশাল বিন (১৪), পিতা: রাম বালক বিন
২. রাজ বিন (১৩), পিতা: নারায়ণ বিন
৩. বিশাল বিন (১৫), পিতা: মুন্না বিন
৪. দেবরাজ বিন (১৪), পিতা: জগদীশ বিন
৫. হৃদয় বিন (১৫), পিতা: জিতেন বিন
৬. বিপুল বিন (১৬), পিতা: মুন্না বিন
সকলের ঠিকানা: চর জেলখানা (বিনপাড়া), থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিখোঁজের দুই দিন পর নদী থেকে মরদেহ উদ্ধার; এজাহারভুক্ত সাতজনের মধ্যে ছয়জন আটক

কটিয়াদীর মেধাবী শিক্ষার্থী শাওন হত্যা: ব্রহ্মপুত্রে মরদেহ উদ্ধার, ৬ কিশোর গ্রেফতার

আপডেট সময় : ০৯:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬