চট্টগ্রাম ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচি

কুমিল্লায় একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধায় মানুষের ঢল

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী নানা কর্মসূচি
কুমিল্লায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে। রাত ১২টা এক মিনিটে কুমিল্লা টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে। এরপরই শহীদ মিনার প্রাঙ্গণে নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের ঢল নামে। হাতে ফুল, কণ্ঠে একুশের গান—নীরব রাতজুড়ে ভাষা শহীদদের স্মরণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
একুশে ফেব্রুয়ারি ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে যথাযথ নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল থেকে আবারও শহীদ মিনারে মানুষের সমাগম অব্যাহত থাকবে। পরিবার-পরিজন নিয়ে শিশু থেকে প্রবীণ—সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসবেন।
দিবসটি উপলক্ষে নগরীর নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে শিশুদের অংশগ্রহণে ভাষা আন্দোলনভিত্তিক চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং ভাষা আন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এছাড়া সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ, দিনব্যাপী সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচি

কুমিল্লায় একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধায় মানুষের ঢল

আপডেট সময় : ০৭:০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬