চট্টগ্রাম ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ভাষা শহীদদের স্মরণে সিআরএ’র পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মিলন বৈদ্য শুভ
  • আপডেট সময় : ০৭:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
শুক্রবার সকালে সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সিআরএ নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা বাংলা। ভাষা শহীদদের এই ত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তারা আরও বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সাংবাদিক সমাজ সবসময় সচেষ্ট থাকবে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ এবং সদস্য রতন বড়ুয়া, শাহেদুর রহমান মোরশেদ, মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভাষা শহীদদের স্মরণে সিআরএ’র পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৭:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬