চট্টগ্রাম ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ইফতারের প্রধান উপকরণে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রশাসনের নজরদারি দাবি ক্রেতাদের

ইফতার সামগ্রীর দামে অস্থিরতা, রাজশাহীতে তরমুজ ৯০ টাকা কেজি

সারাদেশ৭১,রাজশাহী
  • আপডেট সময় : ০৪:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল থাকার কথা থাকলেও রাজশাহী মহানগরীতে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ইফতারের প্রধান অনুষঙ্গ তরমুজ, লেবু, শসা ও খেজুরের অস্বাভাবিক দামে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোজাদাররা।

রাজশাহী সদরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মৌসুম শুরুর আগেই তরমুজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ টাকা দরে। অনেক ক্ষেত্রে অপরিপক্ক তরমুজও উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। ইফতারের অন্যতম উপকরণ লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি ৮০ টাকায়, অর্থাৎ প্রতিটি লেবুর দাম পড়ছে ২০ টাকা। অন্যদিকে শসার দাম কেজি প্রতি ১০০ টাকায় পৌঁছেছে।

ফলের বাজারেও নেই স্বস্তি। মানভেদে খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রয়োজনীয় পরিমাণে ইফতারের সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছেন।

সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে। বাজারে প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে দাবি তাদের।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. ইব্রাহিম হোসেন জানান, “বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা নিয়মিত তদারকি করছি।”

তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাজারে যে তরমুজ পাওয়া যাচ্ছে তার পূর্ণ মৌসুম এখনো শুরু হয়নি। সরবরাহ কম থাকায় চাহিদার তুলনায় দাম কিছুটা বেশি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ক্রেতাদেরও মৌসুমের আগের ফলের প্রতি অতিরিক্ত আগ্রহ কমাতে হবে। অন্যথায় কৃত্রিম সংকট ও উচ্চমূল্যের প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

ভুক্তভোগী রোজাদাররা দ্রুত বাজার তদারকি জোরদার ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইফতারের প্রধান উপকরণে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রশাসনের নজরদারি দাবি ক্রেতাদের

ইফতার সামগ্রীর দামে অস্থিরতা, রাজশাহীতে তরমুজ ৯০ টাকা কেজি

আপডেট সময় : ০৪:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬