চট্টগ্রাম ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সফরে গার্ড অব অনার গ্রহণ, রপ্তানি ও বিনিয়োগে নতুন পরিকল্পনার ঘোষণা

ইশতেহারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

কামাল খান
  • আপডেট সময় : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আগামী পাঁচ বছরে পরিকল্পিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সিলেটসহ দেশের সার্বিক উন্নয়নে সরকার কাজ করবে।
শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা সিলেট-১ আসনে আগমন করেন তিনি। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত চার থেকে পাঁচ মাসে দেশের রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি, রপ্তানি ঝুড়ি (এক্সপোর্ট বাসকেট) সম্প্রসারণ এবং নতুন পণ্যে বৈচিত্র্য আনাই এখন সময়ের বড় চ্যালেঞ্জ। সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।

পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। সরকার বাজার মনিটরিং জোরদার রেখেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।

নিজের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সিলেটকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি তাঁর প্রধান অঙ্গীকার। কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে দেশীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ নীতিগত সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সিলেটের মানুষের জীবনমান উন্নয়ন, শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের বিদ্যমান অর্থনৈতিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নিতে আগামী পাঁচ বছর নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সিলেট সফরে গার্ড অব অনার গ্রহণ, রপ্তানি ও বিনিয়োগে নতুন পরিকল্পনার ঘোষণা

ইশতেহারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

আপডেট সময় : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬