চট্টগ্রাম ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বাংলার পিঠা বাংলা গান” স্লোগানে উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব-২০২৬।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
“বাংলার পিঠা বাংলা গান, উৎসবের রঙে রঙিন হোক সবার প্রাণ” — এই স্লোগানকে সামনে রেখে বসন্তের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।

উৎসবে মোট ১২টি স্টলে নান্দনিকভাবে সাজানো হয় বিভিন্ন ধরনের দেশীয় পিঠা। স্টলগুলোর নামকরণ করা হয়— বসন্ত বিলাস, বাঙালিয়ানা, পিঠা পার্বণ, পিঠা পল্লী, ঐতিহ্যের পিঠা, রসনা বিলাস, পিঠার আসর, তিতাস নদীর পাড়ে, জুনিয়র পিঠা হাউস, পিঠা ঘর, সপ্তবর্ণা ও পিঠার হাঁড়ি আমার বাড়ি।

শিক্ষার্থীরা নিজ নিজ স্টলে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, গোলাপ পিঠা, কদম পিঠা, জামাই পিঠা, টিরামিসু পিঠা, কফির পুডিং, নবাবি কাপ সেমাই, চিরুনি পিঠা, কুল চিকেন পিঠা ও পাকান পিঠাসহ বিভিন্ন স্বাদের ঐতিহ্যবাহী ও আধুনিক পিঠা প্রদর্শন ও পরিবেশন করে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ। তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান।

উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। একদিনের এই পিঠা উৎসব যেন ফিরিয়ে আনে গ্রামীণ বাংলার চিরচেনা ঐতিহ্য ও সংস্কৃতির আবহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাংলার পিঠা বাংলা গান” স্লোগানে উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

চাঁপাইনবাবগঞ্জে কালেক্টর গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬